বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শায়েস্তাগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষ: লাখাইয়ের এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, বন্ধু আশঙ্কাজনক আমতলীতে আহত বিড়ালের চিকিৎসা নিশ্চিত করলেন রিয়াজুল ও রাকিবুল পূবালী ব্যাংক পিএলসি তারাগঞ্জ উপ শাখার উদ্যোগে “ক্যাশলেস তারাগঞ্জ বাজার” উদ্বোধন শরনখোলায় চেয়ারম্যান প্রার্থী বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শহীদুল আলম লিটনের গনসংযোগ পথসভা ও মটরসাইকেল র‍্যালী বান্দরবান এখন আর শুধু জেলা নয়, সে যেন এক অপেক্ষারত প্রেমিকা সীমান্তে রামগড় বিজিবির অভিযানে সাড়ে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক রাজাপুরে সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কঠিন অভিযোগ কুমিল্লা বরুড়ায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ যাত্রী

কুলিয়ারচরে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন

মোছা. নিলুফা আক্তার নীলা, কুলিয়ারচর প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২১ সময় দেখুন
৩৪

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ও আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জের অর্থায়নে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দুটি স্কুলে পৃথক ভাবে ‘সততা স্টোর’ আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ।

এসময় পৃথক দুটি উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইদ্রিস মিয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ইসতেহাদ আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টার, আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবু বাক্কার ছিদ্দিক, প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির।

এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র সূত্রধর, বড়চারা-আব্দুল্লাহপুর আইভি রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম ও আলি হায়দার শাহীন, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক আলী সোহেল, শাহীন সুলতানা, মাহিন আহমেদ, মো. সালাহ উদ্দিন ও মোবারক হোসেনসহ সততা সংঘের সদস্যবৃন্দ এবং দুটি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিদ্যালয় কর্তৃক মনোনীত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সততা সংঘের সদস্যদের মাঝে দুদকের লোগোযুক্ত বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD