শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রংপুর জেলার কোতয়ালী থানা ও চৌকিদারী প্যারেড পরিদর্শনে পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার রংপুর।
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ সময় দেখুন
৭৩

আজ (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় রংপুর জেলার কোতয়ালী থানা ও চৌকিদারী প্যারেড পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

পরিদর্শনকালে তিনি গ্রাম পুলিশ সদস্যদের সালাম গ্রহণ করেন এবং স্থানীয় পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা সুসংহত রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে গ্রাম পুলিশ সদস্যদের আরও আন্তরিক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন পুলিশ সুপার। বিশেষ করে মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই ও যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ডের তথ্য গোপন না রেখে দ্রুত থানা পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাঠপর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণে থানা পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন গ্রাম পুলিশ সদস্যদের।

থানায় কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করতে হবে। দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা অগ্রহণযোগ্য বলেও স্মরণ করিয়ে দেন তিনি। এছাড়া পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার আনুষ্ঠানিক পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর; সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার, ফোর্স এবং স্থানীয় দফাদার ও গ্রাম পুলিশ সদস্যগণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD