শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৪৯ সময় দেখুন
৫৮

বরিশাল থেকে চুরি যাওয়া একটি ইয়ামাহা এফজেডএস ভি-৩ মোটরসাইকেল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) মধ্যরাতে উপজেলার পাটগাতী এলাকার একটি নির্জন স্থান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালের বাসিন্দা মো. আরিফ (৪৮), পিতা—মো. আ. মজিদ খান, মোটরসাইকেল চুরির ঘটনায় বাদী হয়ে গত ২৭ জুলাই বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা করেন। মামলায় বরিশালের বন্দর থানার বাসিন্দা মো. রানা শরীফ (২৪), পিতা—হালিম শরীফসহ চারজনকে আসামি করা হয়েছে। মামলাটি সিআর ১৩৭৩/২৭, কোতয়ালী থানা, বিএমপি হিসেবে নথিভুক্ত রয়েছে।

মামলার তদন্তের সূত্র ধরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে টুঙ্গিপাড়া থানা পুলিশ তৎপরতা শুরু করে। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলীর দিকনির্দেশনায় এসআই মো. নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পাটগাতী এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে বৃহস্পতিবার মধ্যরাতে একটি নির্জন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ইয়ামাহা এফজেডএস ভি-৩ মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

অভিযানে এসআই মো. নাজমুল ইসলামকে সহযোগিতা করেন টুঙ্গিপাড়া থানার এএসআই মো. জাবেদ হোসেন, এএসআই মো. সবুজ ও কনস্টেবল জাহিদুল ইসলাম।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি বরিশাল থেকে শুক্রবার (২৪/০৭/২৬) তারিখ আনুমানিক রাত ১০:৩০ সময় চুরি হয়েছিল। তবে চুরির পর মোটরসাইকেলটি কীভাবে টুঙ্গিপাড়ায় পৌঁছাল, কারা এটি সেখানে রেখে গেছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, “চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশ অভিযান চালিয়ে সফলতা অর্জন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।”

এদিকে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি আইনি প্রক্রিয়া শেষে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর নিজের মোটরসাইকেল ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মালিক মো. আরিফ। তিনি বলেন, “এত তাড়াতাড়ি মোটরসাইকেলটি উদ্ধার হয়ে আবার হাতে পাবো, এটা ভাবতেই পারিনি। পুলিশ যেভাবে দ্রুত এটি উদ্ধার করেছে, তাতে আমি খুবই আনন্দিত ও কৃতজ্ঞ।”

চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশের তৎপরতায় স্থানীয়দের মধ্যেও স্বস্তি দেখা দিয়েছে। একই সঙ্গে চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের নজরদারি ও অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD