শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সৈয়দপুরে ১হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়নাল আবেদীন হিরো,স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৬১ সময় দেখুন
৭০

নীলফামারীর সৈয়দপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন জুম্মাপাড়া মোড় এলাকা থেকে রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ষনসাড় ৭ টায় দুই মাদক বিক্রেতাকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ হাজার পিস নেশা জাতীয় ট্যাবলেট টাপেন্টাডল উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। আসামীদের সোমবার (২৭ জুলাই) সকালে আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলো সৈয়দপুর শহরের কয়ানিজপাড়া জসিম বাজার এলাকার মো. তানভিরুল আফসারের ছেলে মেহেদি আসাদ (৩১) ও সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর মাঝপাড়া এলাকার মো.মোমিনুল হকের ছেলে শরিফুল ইসলাম (২৮)।
অভিযান পরিচালনায় নেতৃত্বদানকারী ও মামলার তদন্ত কর্মকর্তা এস আই মুনিরুজ্জামান মনির জানান, গোপন সংবাদের নেতৃত্বে শহরের কেন্দ্রীয় বাস  টার্মিনাল জুম্মাপাড়া মোড় এলাকায় ওই অভিযান চালানো হয় এবং তাদের কাছ থেকে ১ হাজার পিস ট্যাপেন্টা চালানসহ তাদের আটক করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩৭। তাদের কাছ থেকে জব্দকৃত টাপেন্টাডল ট্যাবলেটের মূল্য আনুমানিক ৪ লাখ টাকা।আজ সকালে তাদের আদালতে পাঠানো হহয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD