নীলফামারীর সৈয়দপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন জুম্মাপাড়া মোড় এলাকা থেকে রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ষনসাড় ৭ টায় দুই মাদক বিক্রেতাকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ হাজার পিস নেশা জাতীয় ট্যাবলেট টাপেন্টাডল উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। আসামীদের সোমবার (২৭ জুলাই) সকালে আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলো সৈয়দপুর শহরের কয়ানিজপাড়া জসিম বাজার এলাকার মো. তানভিরুল আফসারের ছেলে মেহেদি আসাদ (৩১) ও সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর মাঝপাড়া এলাকার মো.মোমিনুল হকের ছেলে শরিফুল ইসলাম (২৮)।
অভিযান পরিচালনায় নেতৃত্বদানকারী ও মামলার তদন্ত কর্মকর্তা এস আই মুনিরুজ্জামান মনির জানান, গোপন সংবাদের নেতৃত্বে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল জুম্মাপাড়া মোড় এলাকায় ওই অভিযান চালানো হয় এবং তাদের কাছ থেকে ১ হাজার পিস ট্যাপেন্টা চালানসহ তাদের আটক করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩৭। তাদের কাছ থেকে জব্দকৃত টাপেন্টাডল ট্যাবলেটের মূল্য আনুমানিক ৪ লাখ টাকা।আজ সকালে তাদের আদালতে পাঠানো হহয়েছে।


Leave a Reply