শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট,প্রতিনিধি।।
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৬৬ সময় দেখুন
৭৯

সুন্দরবনের নলিয়ান এলাকা থেকে অবৈধ ৩০ কেজি হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটককৃত হরিণের মাংস ব্যবসায়ী মেহেদী হাসান(৩০) খুলনার দাকোপ থানার বাসিন্ধ।
‎
‎মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
‎
‎সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২০ জুলাই) দুপুর ২টায় খুলনার দাকোপ থানাধীন নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।
‎
‎অভিযানকালে প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়, এবং ঘটনার সাথে জড়িত এক মাংস ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড।
‎পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তিকে নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
‎
‎কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD