শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সরিষাবাড়ী উপজেলায় অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য সতর্ক করলেন সেনাবাহিনী ।

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬৫১ সময় দেখুন
২৭

নিজস্ব প্রতিবেদক :
জামালপুরে সরিষাবাড়ী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সময় হাতেনাতে ধরে ফেলে সেনাবাহিনী। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে অতিরিক্ত ভাড়া যাত্রীদের মাঝে ফেরতসহ কাউন্টারকে সতর্কীকরণ করা হয়েছে।

শনিবার (১৪ জুন) সন্ধ্যায় তারাকান্দি ক্যাম্প-২৬ বীর একটি সেনা টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী বাসস্ট্যান্ডে এলাকায় অবস্থিত বাস কাউন্টারে অভিযান চালায়। এই অভিযানে প্রত্যক্ষমান হয় সরিষাবাড়ী থেকে চট্টগ্রামগামী বিপুল কাউন্টারে যাত্রীদের কাছ থেকে বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে ৫০ টাকা বেশি নিচ্ছে।

সেনা টহল দল যাত্রীদের টিকিট পরীক্ষা এবং তাদের সাথে কথা বলার পর এই অনিয়ম ধরা পড়ে। বিপুল কাউন্টারের টিকিট মাস্টার মো. মানিক মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অতিরিক্ত ভাড়া আদায়ের কথাটি স্বীকার করেন। পরে তিনি নিজের ভুল বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে যাত্রীদের অতিরিক্ত আদায়কৃত টাকা ফেরত দেন এবং টহল অধিনায়ক সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাদিক এর কাছে ক্ষমা প্রার্থনা করেন।

পরে টিকিট মাস্টারের অসুস্থতা এবং বয়সের কথা বিবেচনা করে, টহল কমান্ডার তাকে প্রথমবারের মতো ক্ষমা করে দেন। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে উপস্থিত মালিক ও শ্রমিকপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এই অভিযানের ফলে যাত্রীরা তাদের অতিরিক্ত আদায়কৃত ভাড়া ফেরত পেয়েছেন এবং বাস কাউন্টারগুলোকে সতর্কমূলক বার্তা দেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD