শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সরিষাবাড়ীতে মাদক ব্যবসায়ী মিরাজ ইয়াবাসহ আটক

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৭৮৫ সময় দেখুন
৬২

নিজস্ব প্রতিবেদক : জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় আওনা ইউনিয়নে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ২৬ বীর ইউনিটের একটি দল।

সোমবার (৯ জুন) রাত ১টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে মোঃ মিরাজ নামে এক ব্যক্তিকে ১৩ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, রোববার রাত সাড়ে ৯ টায় লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাতের নেতৃত্বে ২৬ বীর ইউনিটের একটি দল আওনা ইউনিয়নের কুড়ালিয়া পটল এলাকায় অভিযান চালায়। রাত ১টা ১০ মিনিটের সময় কুড়ালিয়া পটল ব্রিজের কাছ থেকে ইয়াবা ব্যবসায়ী মিরাজকে আটক করে অভিযানীক দল। আটককৃত মিরাজ কুড়ালিয়া পটল গ্রামের বদিউজ্জামান বাদলের ছেলে।

এসময় আটককৃত মিরাজের কাছ থেকে মোট ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে ক্যাম্পে নিয়ে আসা হয়নি। উদ্ধারকৃত ইয়াবাসহ মিরাজকে রাত ২টা ৩০ মিনিটে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। থানার এসআই সুব্রত তাকে বুঝে নেন।

সরিষাবাড়ী থানার (ওসি) তদন্ত আরাফাত খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মধ্যরাতে একজন ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে সেনা সদস্যরা। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD