শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সরিষাবাড়িতে পরকীয়ায় যুবক আটক বাড়িঘর ভাঙচুর ও আহত ১

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৭৩৯ সময় দেখুন
৪৮

সরিষাবাড়ীতে পরকীয়ায় যুবক আটক,বাড়িঘর ভাঙচুর ও আহত ১

জামালপুর প্রতিনিধি :

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় তিন সন্তানের জননী এক গৃহবধূর ঘরে পরকীয়ার অভিযোগে এক যুবককে আটকের ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে।

এতে একজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৯ জুন) সকালে সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ পূর্বপাড়া এলাকায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৭ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সৌদি প্রবাসী এক ব্যক্তির তিন সন্তানের জননী গৃহবধূর ঘরে প্রবেশ করেন একই গ্রামের মো. হাবেল মিয়ার ছেলে শাকিব মিয়া (২৫)। এ সময় ঘরের ভেতর তাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা দুজনকে হাতেনাতে আটক করে ফেলে। পরে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রাথমিকভাবে ঈদের দিন সকালে বিষয়টি নিয়ে বসার কথা থাকলেও, নামাজ ও কোরবানির পর সালিশের সিদ্ধান্ত হয়। ততক্ষণ পর্যন্ত ওই গৃহবধূ ও যুবককে সামাজিক বিচারের জন্য একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। পরে সন্ধ্যায় শাকিবের বড়ভাই সাদ্দাম হোসেন গ্রাম্য সালিশ বিচারকে উপেক্ষা করে তার নেতৃত্বে শতাধিক নারী-পুরুষ ওই বাড়ি থেকে তালা ভেঙে শাকিবকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় প্রত্যক্ষদর্শী বিধবা জবা বেগমের বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।

এছাড়াও, আজ সোমবার সকালে কামরাবাদ বিরিক্কিলি মোড় এলাকায় চাঁন মন্ডল (৬০) চা খেতে এলে শাকিবের বাবা হাবেল মিয়া অতর্কিতভাবে তাকে মারপিট করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। আহত চাঁন মন্ডল কামরাবাদ গ্রামের আইন উদ্দীনের ছেলে।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শী বিধবা জবা বেগম এবং আহত চাঁন মন্ডল দুজনেই থানায় অভিযোগ দায়ের করেছেন এবং এর উপযুক্ত বিচার দাবি করেছেন।

অভিযুক্ত গৃহবধূর শাশুড়ি আম্বিয়া বেগম জানান, তার ছেলে দীর্ঘ আট বছর ধরে সৌদি আরবে আছেন। তিনি দেশে আসতে চাইলেও তার স্ত্রী তাকে আসতে দেন না। আম্বিয়া বেগম আক্ষেপ করে বলেন, “আজ তার অপকর্মের কারণে আমার ফুটফুটে তিনটি নাতি-নাতনি মা হারা হতে যাচ্ছে।”

এ বিষয়ে সরিষাবাড়ী থানার (ওসি) তদন্ত আরাফাত খান বলেন, “এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD