শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

শ্রীপুর উপজেলায় এটিএম বুথে ধর্ষণের শিকার কিশোরী।

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৬৫০ সময় দেখুন
২৬

বিশেষ প্রতিনিধি :

চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বেসরকারি একটি ব্যাংকের এটিএম বুথে এক কিশোরীকে (১৪) ধর্ষণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে ওই বুথের নিরাপত্তাকর্মী পলাতক। গতকাল রোববার গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় তালহা স্পিনিং মিল সংলগ্ন এটিএম বুথে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা গতকাল রাতেই শ্রীপুর থানায় মামলা করেছেন। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই কিশোরীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

মামলার আসামি বুথের নিরাপত্তাকর্মী লিটন মিয়া। তিনি ময়মনসিংহ জেলার পাগলা থানার ডুবাইল গ্রামের বাসিন্দা।

জানা গেছে, পোশাক কারখানায় চাকরি করে ভুক্তভোগী কিশোরী। সে এটিএম বুথ থেকে মাস শেষে বেতন তোলে। এর একপর্যায়ে ওই বুথের নিরাপত্তাকর্মী লিটন মিয়ার সঙ্গে তার পরিচয় হয়। ১২ হাজার টাকা বেতন নতুন চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে বুথের ভেতরে একটি কক্ষে নিয়ে যান। সেখানে ওই কিশোরীকে ধর্ষণ করেন নিরাপত্তাকর্মী।

মামলার বিবরণে জানা যায়, এটিএম বুথ থেকে টাকা উঠানোর সূত্র ধরে ভুক্তভোগী কিশোরীর সঙ্গে পরিচয় হয় এটিএম বুথের নিরাপত্তাকর্মী লিটনের। সেই সূত্রে অন্য কারখানায় ১২ হাজার টাকা বেতনের চাকরির প্রলোভন দেখান লিটন। রোববার সকালে তিনি কিশোরীর বাবাকে ফোন করেন এবং তার মেয়েকে সকাল ৬টায় বুথে আসতে বলেন। বুথে যাওয়ার পর কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা আসবেন এই বলে কিশোরীকে বুথের ভেতরে থাকা ছোট্ট কক্ষে নিয়ে বসান। পরে ওই কক্ষে তাকে ধর্ষণ করেন লিটন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক জানান, অভিযোগ পাওয়ার পরপরই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। অভিযুক্ত লিটন মিয়া পালিয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD