শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্দেহজনক মিনি টমটমে তল্লাশি, মিলল ২০ লিটার দেশীয় মদ জামালপুরে ২৫০ পরিবারের উচ্ছেদ আতঙ্ক: পুনর্বাসনের দাবিতে মানববন্ধন কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারিকে ৪ মাসের কারাদণ্ড কুলিয়ারচরে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার সৌদি আরবে বিন মিশাল গ্লোবাল কোম্পানির ৪র্থ বর্ষপূর্তি উদযাপিত কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন ২৪ আগস্ট, ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী ড.আব্দুল মঈন খান মন্ত্রিসভায়, রাতে শপথ রংপুরের উত্তর গোমনাতী এলাকায় অভিযান চালায় গাঁজা-কারেন্ট জাল উদ্ধার, ভারতীয় ৬ গরু আটক সম্প্রীতির বার্তা নিয়ে শুরু হলো ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’উদ্বোধন করলেন জোন কমান্ডার লেঃ কর্নেল হুমায়ুন রশীদ

শ্রীনগরের কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকশায় জনপ্রিয়তার শীর্ষে মোহাঃ সুমন শেখ

স্টাফ রিপোর্টার।।
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৮ সময় দেখুন
১০

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নধীন দক্ষিণ পাইকশার ৯নং ওয়ার্ডে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। নির্বাচন এখনও কিছুটা দূরে থাকলেও অনেক আগে থেকেই জমে উঠেছে স্থানীয় রাজনীতি ও প্রচার-প্রচারণা। আর এই প্রচারের ময়দানে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভালোবাসায় সবদিক থেকে বেশ এগিয়ে রয়েছেন তরুণ ও প্রবীণদের আস্থার প্রতীক মোহাঃ সুমন শেখ।
​স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, এলাকার উন্নয়ন এবং জনগণের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে নিয়মিত গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন মোহাঃ সুমন শেখ ও অপর প্রার্থী জাহিদুল ইসলাম রিপন মোল্লা। তবে প্রতি শুক্রবারের প্রচার-প্রচারণায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, সাধারণ ভোটারদের মনে শক্ত স্থান করে নিয়েছেন সুমন শেখ।
​এলাকার মুরুব্বিয়ান ও বিশিষ্টজনরা বলছেন, দক্ষিণ পাইকশা ৯নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, তরুণ সমাজের সঠিক দিকনির্দেশনা এবং একটি দুর্নীতিমুক্ত ও মডেল ওয়ার্ড গড়ার ক্ষেত্রে সুমন শেখের কোনো বিকল্প নেই। এলাকার সাধারণ মানুষের যেকোনো সমস্যায় তিনি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যা তাকে সাধারণ মানুষের খুব কাছাকাছি নিয়ে গেছে।
​এলাকাবাসীর প্রত্যাশা, আগামী নির্বাচনে সুযোগ পেলে মোহাঃ সুমন শেখ দক্ষিণ পাইকশা ৯নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং জনকল্যাণমুখী ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার এই জনসমর্থন ও গ্রহণযোগ্যতা ভোটের মাঠে তাকে বিজয়ের পথে অনেকটাই এগিয়ে রেখেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD