শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্দেহজনক মিনি টমটমে তল্লাশি, মিলল ২০ লিটার দেশীয় মদ জামালপুরে ২৫০ পরিবারের উচ্ছেদ আতঙ্ক: পুনর্বাসনের দাবিতে মানববন্ধন কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারিকে ৪ মাসের কারাদণ্ড কুলিয়ারচরে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার সৌদি আরবে বিন মিশাল গ্লোবাল কোম্পানির ৪র্থ বর্ষপূর্তি উদযাপিত কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন ২৪ আগস্ট, ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী ড.আব্দুল মঈন খান মন্ত্রিসভায়, রাতে শপথ রংপুরের উত্তর গোমনাতী এলাকায় অভিযান চালায় গাঁজা-কারেন্ট জাল উদ্ধার, ভারতীয় ৬ গরু আটক সম্প্রীতির বার্তা নিয়ে শুরু হলো ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’উদ্বোধন করলেন জোন কমান্ডার লেঃ কর্নেল হুমায়ুন রশীদ

কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারিকে ৪ মাসের কারাদণ্ড

নিলুফা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২ সময় দেখুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বসতঘরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান চালিয়ে তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ নাছির মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বীরকাশিমনগর পশ্চিম পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন খন্দকারের নেতৃত্বে বাংলাদেশ আনসার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেলের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বীর কাশিমনগর পশ্চিম পাড়ায় নাছির মিয়ার দুই কক্ষবিশিষ্ট টিনের ছাউনি দেওয়া বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

আটককৃত নাছির মিয়া বীরকাশিমনগর পশ্চিম পাড়া এলাকার মো. ইউসুফের ছেলে।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর নাছির মিয়ার বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে প্রসিকিউশন দাখিল করেন। শুনানি শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন খন্দকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।

মাদকবিরোধী টাস্কফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD