শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্দেহজনক মিনি টমটমে তল্লাশি, মিলল ২০ লিটার দেশীয় মদ জামালপুরে ২৫০ পরিবারের উচ্ছেদ আতঙ্ক: পুনর্বাসনের দাবিতে মানববন্ধন কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারিকে ৪ মাসের কারাদণ্ড কুলিয়ারচরে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার সৌদি আরবে বিন মিশাল গ্লোবাল কোম্পানির ৪র্থ বর্ষপূর্তি উদযাপিত কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন ২৪ আগস্ট, ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী ড.আব্দুল মঈন খান মন্ত্রিসভায়, রাতে শপথ রংপুরের উত্তর গোমনাতী এলাকায় অভিযান চালায় গাঁজা-কারেন্ট জাল উদ্ধার, ভারতীয় ৬ গরু আটক সম্প্রীতির বার্তা নিয়ে শুরু হলো ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’উদ্বোধন করলেন জোন কমান্ডার লেঃ কর্নেল হুমায়ুন রশীদ

সৌদি আরবে বিন মিশাল গ্লোবাল কোম্পানির ৪র্থ বর্ষপূর্তি উদযাপিত

লুৎফুর রহমান রাকিব, আন্তর্জাতিক প্রতিনিধি।।
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫ সময় দেখুন

সৌদি আরবে প্রায় ৪০ লাখ প্রবাসী বাংলাদেশির আস্থার প্রতীক ‘বিন মিশাল ট্রাভেল’। অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই নানা সেবা দিয়ে প্রবাসীদের পাশে রয়েছে প্রতিষ্ঠানটি।

​সম্প্রতি রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাকজমকপূর্ণভাবে কেক কাটার মধ্য দিয়ে বিন মিশাল গ্লোবাল কোম্পানির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়।

​প্রতিষ্ঠানটির কর্ণধার গোলাম বিন মিশালের সভাপতিত্বে এবং সাংবাদিক ফকির আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানসিটি মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চাঁন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসাকে সম্বল করে বিন মিশাল ট্রাভেল ভবিষ্যতেও অনলাইন ও অফলাইনে আরও মানসম্মত সেবা দিয়ে যাবে।

​গোলাম বিন মিশাল বলেন, সৌদি আরবের যেকোনো প্রান্তে থাকা প্রবাসীদের কাছে সহজে প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে কাজ করছে বিন মিশাল ট্রাভেল। সেবার পরিধি আরও সম্প্রসারণের পাশাপাশি প্রবাসীদের আস্থা বজায় রেখে ভবিষ্যতেও সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD