রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বালাঘাটায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ মাদক ছাড়া গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” – এসপি ওহাবুল ইসলাম মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ফেসবুকে তোলপাড়; কুলিয়ারচরে বিপুল পরিমাণ মাদক, টাকা ও সোনা উদ্ধার করে ভাগ-বাটোয়ারার গুঞ্জন, ৩ দিনেও হয়নি মামলা বাগেরহাটে সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও ‎ কুলিয়ারচরে ক্লেমন গ্রিনওয়েভের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিজয়নগরে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু

রংপুরের উত্তর গোমনাতী এলাকায় অভিযান চালায় গাঁজা-কারেন্ট জাল উদ্ধার, ভারতীয় ৬ গরু আটক

স্টাফ রিপোর্টার রংপুর।
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১০ সময় দেখুন
১২

রংপুরের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় গাঁজা ও কারেন্ট জাল উদ্ধার করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। একই সঙ্গে ভারত থেকে পাচার করে আনা ৬টি গরু আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর গোমনাতী বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৮৯/৯-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর গোমনাতী এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারত থেকে আনা গাঁজা ও কারেন্ট জাল ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ১০০ গ্রাম ভারতীয় গাঁজা ও ৪০ ফুট কারেন্ট জাল উদ্ধার করা হয়।

অন্যদিকে, আজ (২১ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে পানবাড়ি বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন চোরাকারবারি ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। পরে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ডিএএমপি ৪/৯-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্বাধীন বাংলা চত্বর এলাকায় অবস্থান নেয়।

কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি ভারত থেকে ৬টি গরু নিয়ে সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ছয়টি ভারতীয় গরু আটক করে পানবাড়ি বিওপিতে নেওয়া হয়।

বিজিবি জানিয়েছে, আটক ৬টি ভারতীয় গরুর আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। উক্ত দুই অভিযানে উদ্ধার ও আটক করা মালামালের মোট সিজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD