সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
যৌতুকের দাবিতে স্ত্রীর উপর বর্বরোচিত নির্যাতন এবং অবশেষে মৃত্যু কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার জামালপুরে ১৬ বস্তা ঘোড়ার মাংসসহ আটক ৫ এলাকায় চাঞ্চল্য কুলিয়ারচরে মাদকের সাম্রাজ্য ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ছাত্র প্রতিনিধি রাজিবের কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল বালাঘাটায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ মাদক ছাড়া গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” – এসপি ওহাবুল ইসলাম মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ফেসবুকে তোলপাড়; কুলিয়ারচরে বিপুল পরিমাণ মাদক, টাকা ও সোনা উদ্ধার করে ভাগ-বাটোয়ারার গুঞ্জন, ৩ দিনেও হয়নি মামলা Tipy pro efektivní Co všechno zahrnuje stažení Mostbet na mobil? বাগেরহাটে সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও ‎

কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু

নিলুফা আক্তার নীলা, কুলিয়ারচর প্রতিনিধি :
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৩ সময় দেখুন
১৫

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে তিনি কীভাবে রেললাইনে এলেন, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

শনিবার (২২ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার বড়খারচর রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি বড়খারচর এলাকা অতিক্রম করার সময় রেললাইনের ওপর পড়ে থাকা ওই ব্যক্তিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তির গায়ে কোনো পোশাক ছিল না। এ কারণে অনেকের ধারণা, তিনি ট্রেনের ছাদে অবস্থান করছিলেন এবং কোনো এক পর্যায়ে নিচে পড়ে যান। স্থানীয়দের কেউ কেউ আবার আশঙ্কা করছেন, ছাদে ছিনতাইকারীদের কবলে পড়ে তিনি নিচে পড়ে যেতে পারেন। তবে এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে থাকা বড়খারচর রেলক্রসিংয়ের গেটম্যান প্রকাশ কুমার দাশ বলেন, দুর্ঘটনার সময় হালকা বৃষ্টি হচ্ছিল। ট্রেন আসার আগে নিয়ম অনুযায়ী তিনি গেটের ব্যারিকেড নামিয়ে দেন। তখন রেললাইনের আশপাশে কাউকে দেখতে পাননি।
তিনি বলেন, রেললাইনের ওপর কেউ থাকলে সাধারণত চালক বারবার হর্ন দেন। কিন্তু এ ট্রেনটি কোনো হর্ন দেয়নি। তাই আমার ধারণা, লোকটি ট্রেনের ছাদ থেকে পড়ে থাকতে পারেন।”

নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি পথচারী ছিলেন, নাকি চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন-তা নিশ্চিত করতে তদন্ত প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD