সৌদি আরবে প্রায় ৪০ লাখ প্রবাসী বাংলাদেশির আস্থার প্রতীক ‘বিন মিশাল ট্রাভেল’। অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই নানা সেবা দিয়ে প্রবাসীদের পাশে রয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাকজমকপূর্ণভাবে কেক কাটার মধ্য দিয়ে বিন মিশাল গ্লোবাল কোম্পানির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়।
প্রতিষ্ঠানটির কর্ণধার গোলাম বিন মিশালের সভাপতিত্বে এবং সাংবাদিক ফকির আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানসিটি মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চাঁন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসাকে সম্বল করে বিন মিশাল ট্রাভেল ভবিষ্যতেও অনলাইন ও অফলাইনে আরও মানসম্মত সেবা দিয়ে যাবে।
গোলাম বিন মিশাল বলেন, সৌদি আরবের যেকোনো প্রান্তে থাকা প্রবাসীদের কাছে সহজে প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে কাজ করছে বিন মিশাল ট্রাভেল। সেবার পরিধি আরও সম্প্রসারণের পাশাপাশি প্রবাসীদের আস্থা বজায় রেখে ভবিষ্যতেও সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।