আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নধীন দক্ষিণ পাইকশার ৯নং ওয়ার্ডে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। নির্বাচন এখনও কিছুটা দূরে থাকলেও অনেক আগে থেকেই জমে উঠেছে স্থানীয় রাজনীতি ও প্রচার-প্রচারণা। আর এই প্রচারের ময়দানে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভালোবাসায় সবদিক থেকে বেশ এগিয়ে রয়েছেন তরুণ ও প্রবীণদের আস্থার প্রতীক মোহাঃ সুমন শেখ।
স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, এলাকার উন্নয়ন এবং জনগণের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে নিয়মিত গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন মোহাঃ সুমন শেখ ও অপর প্রার্থী জাহিদুল ইসলাম রিপন মোল্লা। তবে প্রতি শুক্রবারের প্রচার-প্রচারণায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, সাধারণ ভোটারদের মনে শক্ত স্থান করে নিয়েছেন সুমন শেখ।
এলাকার মুরুব্বিয়ান ও বিশিষ্টজনরা বলছেন, দক্ষিণ পাইকশা ৯নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, তরুণ সমাজের সঠিক দিকনির্দেশনা এবং একটি দুর্নীতিমুক্ত ও মডেল ওয়ার্ড গড়ার ক্ষেত্রে সুমন শেখের কোনো বিকল্প নেই। এলাকার সাধারণ মানুষের যেকোনো সমস্যায় তিনি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যা তাকে সাধারণ মানুষের খুব কাছাকাছি নিয়ে গেছে।
এলাকাবাসীর প্রত্যাশা, আগামী নির্বাচনে সুযোগ পেলে মোহাঃ সুমন শেখ দক্ষিণ পাইকশা ৯নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং জনকল্যাণমুখী ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার এই জনসমর্থন ও গ্রহণযোগ্যতা ভোটের মাঠে তাকে বিজয়ের পথে অনেকটাই এগিয়ে রেখেছে।