July 2, 2026, 7:27 pm
শিরোনাম :
দুর্গম ধনপাতা ছড়ায় বিজিবির জনসচেতনতামূলক সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প লালপুরে উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে হ্যাকার চক্র: তথ্য ফাঁসের নেপথ্যে কারা, প্রশ্ন অভিভাবক ও স্থানীয়দের সৌদি আরব তার উচ্চাভিলাষী ‘ভিশন ২০৩০’ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে কর্মী বাহিনী সম্প্রসারণের প্রচেষ্টা জোরদার করেছে। লালপুরে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার- ২, ট্রাক্টর জব্দ ঝিনাইদহে মাদ্রাসাছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, এক মাসেও মেলেনি সন্ধান সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা, কেন্দ্রে অংশ নিচ্ছেন ১,৪৬৮ পরীক্ষার্থী টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার জামালপুরে নবম শ্রেণীর মেধাবী স্কুলছাত্রীর আত্মহত্যা সানজিদার শোকার্ত পরিবারের খোঁজ নিলেন জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম – দিলেন আর্থিক সহায়তা

শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর

প্রতিবেদকের নাম
  • Update Time : Monday, December 1, 2025
  • 502 সময় দেখুন

শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর

স্টাফ রিপোর্টার
রংপুর।

শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছরের লড়াই সংগ্রামের পর ১৯৭১ সালের ডিসেম্বর মাসে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। ডিসেম্বর বিজয় উদ্‌যাপনের মাস। ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মাস। ডিসেম্বর মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য ও সম্প্রীতির বৈষম্যমুক্ত উন্নত দেশ গড়ার শপথ নেয়ার মাস। প্রতি বছরের মতো এবারো বিজয়ের মাস নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্‌যাপিত হবে। বিজয়ের মাসে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি হাতে নেয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করবে। ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণার পর ৯ মাসের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের মধ্যদিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্ন-সাধ পূরণ হয় ১৬ই ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য-খচিত নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এদিনে। ডিসেম্বর যেমন বিজয়ের মাস তেমিন বেদনাবিধুর এক শোকগাঁথার মাসও। এ মাসেই দেশের মেধাবী, শ্রেষ্ঠ সন্তান-বুদ্ধিজীবী হত্যার নৃশংস ঘটনা ঘটে। সমগ্র জাতিকে মেধাহীন করতে ১৪ই ডিসেম্বর দেশের অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। ১৬ই ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আর এই আত্মসমর্পণের মধ্যদিয়ে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। এদেশের মানুষ পায় স্বপ্নের স্বাধীন ভূখণ্ড। লাল সবুজের একটি পতাকা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD