রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে চাকরি ছেড়ে মহিষের খামার র‍্যাব-৬ এর অভিযানে রূপসার চাঞ্চল্যকর ফখরুল হত্যা মামলার প্রধাননঅভিযুক্ত ইব্রাহিম ওরফে কাটাপ্পা গ্রেফতার টুঙ্গিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা অবমুক্ত ও র‍্যালি নরসিংদীর পলাশে ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম হত্যা মামলার মূল আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ আখাউড়ায় খড়মপুর মাজার শরিফে এসে নৌকা দুর্ঘটনায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া মাহফিল রামগড় গরুকাটায় দুই বাঙালির বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ, দুইটি গরু পুড়ে ছাই দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ গণতন্ত্রের মা” খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বান্দরবানে হাজারো প্রদীপ প্রজ্জ্বলন, শ্রদ্ধায় স্মরণ করলো জেলা বিএনপি কাঠের চালানের অন্তরালে অবৈধ কাঠ পরিবহন

র‍্যাব-৬ এর অভিযানে রূপসার চাঞ্চল্যকর ফখরুল হত্যা মামলার প্রধাননঅভিযুক্ত ইব্রাহিম ওরফে কাটাপ্পা গ্রেফতার

আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪ সময় দেখুন

র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ ই আগস্ট ২০২৬ ইং তারিখ, রাত ০৩:০০ ঘটিকার সময় র‍্যাব-৬,স্পেশাল কোম্পানি ও সিপিসি-৩,যশোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল যশোর জেলার সদর থানাধীন সীতারামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা থানার চাঞ্চল্যকর ফখরুল ইসলাম (৩২) হত্যা মামলার প্রধান অভিযুক্ত ও শুটার ১। ইব্রাহিম ওরফে কাটাপ্পা (৩৪)কে গ্রেফতার করে।

মামলার এজাহার বিশ্লেষণে জানা যায়, গত ১২ই আগস্ট ২০২৬ ইং তারিখ রাতে ভিকটিম ফখরুল ইসলাম (৩২), রূপসা থানাধীন “মেসার্স রূপসা ব্রিকস”নামীয় নিজেদের প্রতিষ্ঠানের অফিসে অবস্থানকালে অজ্ঞাতনামা আসামিরা এলোপাতাড়ি গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় ভিকটিমকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত বলে ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই ফরহাদ হোসেন রূপসা থানায় অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ওরফে কাটাপ্পা উক্ত হত্যার বিষয়ে তার সম্পৃক্ততা কথা স্বীকার করেন। ঘটনার দিন ইব্রাহিম কাটাপ্পা ভিকটিম ফখরুলকে পিস্তল দিয়ে গুলি করা বিষয়ে স্বীকারোক্তি প্রদান করেন। জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্য আসামিদের নাম সংগ্রহ করা হয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিকে খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে র‍্যাবের অভিযান অব্যাহত আছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD