শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রামুতে র‌্যাবের অভিযান: ২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার।।
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫৫ সময় দেখুন
৬১

কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট মজুত ও বিক্রির অভিযোগে বেলাল উদ্দিন (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে ২০ হাজার পিস বিদেশি ‘মন্ড’ (Mond) সিগারেট জব্দ করা হয়। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার খুনিয়াপালং এলাকায় এই অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে র‌্যাব-১৫, সিপিএসসি’র একটি আভিযানিক দল রামু থানাধীন খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ধেচুয়াপালং এলাকায় সোনা মিয়ার টিনশেড দোকানের পাশে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মজুত করা বিদেশি সিগারেটসহ বেলাল উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেখানো স্থান থেকে দুটি সাদা পলিথিনে বাঁধা অবস্থায় ১০০ বক্স বিদেশি মন্ড সিগারেট উদ্ধার করে র‌্যাব সদস্যরা। প্রতিটি বক্সে ২০ প্যাকেট করে সর্বমোট ২০ হাজার পিস সিগারেট ছিল।

আটক বেলাল উদ্দিন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধেচুয়াপালং এলাকার দানু মিয়া ও গুলতাজ বেগমের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক র‌্যাবকে জানায়, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট সংগ্রহ করে আসছিল। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে মজুতকৃত এসব সিগারেট পরবর্তীতে সে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা শহরে সরবরাহ ও বিক্রি করত।

অবৈধভাবে বিদেশি সিগারেট মজুত ও বিক্রয়ের মাধ্যমে সরকারের শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত ২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ আটক আসামিকে সংশ্লিষ্ট রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD