শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১১১ সময় দেখুন
৩০

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ

আজ ০৪ এপ্রিল ২০২৬ খ্রি. রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর মধ্যপাড়া গ্রাম হতে ভোর ০৫:১০ ঘটিকায় দুই জন মাদককারবারিকে ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের নাম ১। মোঃ হামিদুল হক (৪২), ২। মোঃ চপল আলী (৩৭)। মোঃ হামিদুল হক রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর নাপিতপাড়া গ্রামের মৃত আছান আলীর পুত্র এবং মোঃ চপল আলী একই জেলার একই থানার আলাইপুর মধ্যপাড়া গ্রামের মৃত খাদেম আলীর পুত্র।

রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুর রহিম ফোর্সসহ আজ ০৪ এপ্রিল ২০২৬ খ্রি. ভোর ০৪:৫৫ ঘটিকায় বাঘা থানাধীন আলাইপুর মাদ্রাসা মোড় ও তার সন্নিহিত এলাকায় ডিউটি করছিল এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বাঘা থানাধীন আলাইপুর মধ্যপাড়া গ্রামস্থ জনৈক মো: ইয়ার উদ্দিন মোল্লা এর বসত বাড়ীর দক্ষিণ পার্শ্বের কাঁচা রাস্তার সম্মুখে দুইজন মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুর রহিম ফোর্সসহ আজ ০৪ এপ্রিল ২০২৬ খ্রি. ভোর ০৫:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ভোর ০৫:১০ ঘটিকায় রাজশাহীর ডিবি পুলিশ ১নং অভিযুক্ত মোঃ হামিদুল ইসলামের দেহ তল্লাশিকালে তার ডান হাতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ১৩০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ২নং অভিযুক্ত মোঃ চপল আলীর বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD