শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৪১৭ জন আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর।
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩৫ সময় দেখুন
৪৪

আজ (১৭ আগস্ট) সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অভিযানে গত জুলাই মাসে বিভিন্ন মামলায় ৪১৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে জুলাই-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ তথ্য তুলে ধরা হয়।

উক্ত সভায় জানানো হয়, এসময় মাদকবিরোধী অভিযানে ১১.৫২৫ কেজি গাঁজা, ৬৩১ পিস ইয়াবা, ৪১.৯ গ্রাম হেরোইন, ৩০ পিস ট্যাপেন্ডল ট্যাবলেট, ৭২ বোতল এসকাফ (ফেন্সিডিল সদৃশ) এবং ২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য পাঁচ লাখ ছিয়ানব্বই হাজার পঞ্চাশ টাকা।

এছাড়া বিভিন্ন অভিযানে একটি অটোরিকশা, একটি পিকআপ, একটি ট্রাক, ২০৯ প্যাকেট ওষুধ, ৩০ কেজি গ্যাস সিলিন্ডার এবং দুই কেজি তামার তার উদ্ধার করা হয়েছে।

সভায় জানানো হয়, আরপিএমপির বিভিন্ন থানায় ১৩৯ টি মামলা রুজু করা হয় এবং এসব মামলায় ১৬৮ জন আসামিকে গ্রেফতার করা হয়। একই সময়ে ৬০টি মাদক মামলা রুজু করে ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ১১১ টি নন-এফআইআর মামলায় ১৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

সভায় গত জুলাই মাসে আরপিএমপির আওতাধীন এলাকায় সংঘটিত অপরাধের সার্বিক পরিস্থিতি, মামলা, গ্রেফতার, মাদক উদ্ধার, অন্যান্য মালামাল উদ্ধার এবং অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে অপরাধের ধরন ও প্রবণতা বিশ্লেষণ করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

উক্ত সভায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার, চুরি ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ, অপরাধের মূল হোতাদের শনাক্ত এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, উপপুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মারুফ আহমেদসহ বিভিন্ন জোনের সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দগগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD