শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

মোঃ রহমত মন্ডল, স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৯ সময় দেখুন
৮৫

রংপুরের তারাগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি আয়োজিত ‘সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬’-এ শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩৩৮ (৮) এর সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা, এমপি। তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, “আজকের এই ৩৯ জন শিক্ষার্থী আমাদের পুরো তারাগঞ্জের গর্ব। তাদের কঠোর পরিশ্রম ও মেধা আজ রঙিন সাফল্য এনে দিয়েছে। এই তরুণরাই আগামী দিনে দেশকে আলোর পথ দেখাবে।” এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি তারাগঞ্জের পূর্বনির্ধারিত অন্যান্য সামাজিক ও ধর্মীয় কর্মসূচিতে অংশ নেন। বিকেল সাড়ে তিনটায় তিনি তারাগঞ্জ ইসকন মন্দিরে আয়োজিত ‘শুভ জন্মাষ্টমী মহোৎসব-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং এক শোভাযাত্রায় অংশ নেন।

এরপর সন্ধ্যা ৬টায় তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত ‘মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় সর্বস্তরের জনগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD