শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায়, ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ সময় দেখুন
১৮

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১ নম্বর চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারের গরুর হাটে সরকারি নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টোল আদায় এবং টোলের তালিকা প্রদর্শন না করার অভিযোগে হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ভাউলাগঞ্জ গরুর হাটে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া।

অভিযান সূত্রে জানা যায়, গরু বিক্রির ক্ষেত্রে সরকারি নির্ধারিত রশিদ ফি ৫৫০ টাকা হলেও ভাউলাগঞ্জ হাটে ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে ৬৫০ টাকা করে আদায় করা হচ্ছিল। অর্থাৎ নির্ধারিত ফির চেয়ে প্রতিটি গরুর জন্য অতিরিক্ত ১০০ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া যায়।

এছাড়া হাটে টোলের নির্ধারিত হার উল্লেখ করে দৃশ্যমান সাইনবোর্ড স্থাপন এবং রশিদে টোলের হার উল্লেখ করার নির্দেশনা থাকলেও তা যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি বলে অভিযানকালে উঠে আসে।

পরে সরকারি নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টোল আদায় এবং হাটে টোলের তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৪০ ধারায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে সরকারি নির্ধারিত হার অনুযায়ী টোল আদায় এবং হাটে টোলের তালিকা স্পষ্ট ও দৃশ্যমানভাবে প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, সরকারি নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টোল আদায় করা হলে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের ওপর বাড়তি আর্থিক চাপ পড়ে। তাই নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD