শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বাঘায় অসহায় পরিবার পেল ঈদের উপহার।

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৭৯০ সময় দেখুন
৪২

বাঘায় অসহায় পরিবার পেল ঈদের উপহার

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

অসহায় পরিবার পেল ঈদের উপহার।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলার দু’টি পৌরসভা ও সাতটি ইউনিয়নে নিম্ন আয়ের ১৪ হাজার ১৩০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে সরকারি খাদ্য সহায়তার বিনামূল্যের ভার্নারেবল গ্রুপ ফিটিং (ভিজিএফ)’র চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৩-০৬-২০২৫) উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) ও বাঘা পৌরসভার প্রশাসক শাম্মী আক্তার চা’ল বিতরণ কার্যক্রম শুরু করেন। ইউএনও জানান, বাঘা পৌরসভার ৯টি ওয়ার্ড মিলে ৪ হাজার ৬২১ জন ভূক্তভূগি পরিবার রয়েছে। প্রথম দিন ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডে চাল দেওয়া হয়। পরের দিন দেওয়া হবে ৬ থেকে ৯ নম্বর ওয়ার্ডে। পৌরসভায় চাল বিতরণকালে উপস্থিত ছিলেন-সহকারি প্রকৌশলী তাজুল ইসলাম,উপ সহকারি প্রকৌশলী মুকুল হোসেন, অফিস সহকারি আকরাম হোসেনসহ প্রজেক্ট ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান।

প্রকল্প কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, বাঘা পৌরসভার ৪ হাজার ৬২১,আড়ানি পৌরসভায় ৩ হাজার ৮১, বাজুবাঘা ইউনিয়নে ৬৬৩, গড়গড়ি ইউনিয়নে ৮২০,পাকুড়িয়া ইউনিয়নে ১ হাজার ১৬,মনিগ্রাম ইউনিয়নে ১ হাজার ৪৮২,বাউসা ইউনিয়নে ১হাজার ৪২৫,আড়ানি ইউনিয়নে ৫২২ ও চকরাজাপুর ইউনিয়নে ৫০০ ভূক্তভূগি পরিবার রয়েছে।

প্রকল্প কর্মকর্তা মাহমুদুল হক জানান,মঙ্গলবার থেকে পৌরসভা ও ইউনিয়নে চাল বিতরণ শুরু করা হয়েছে। আড়ানি ও বাউসা ইউনিয়ন বাদে পৌরসভা ও ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা চাল বিতরণ করেছেন।

পৌরসভা ও ইউনিয়নে গিয়ে দেখা গেছে,লাইনে দাড়িয়ে চাল নিচ্ছেন ভূক্তভূগিরা। চাল পাওয়া কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তারা বিএনপি-জামায়াতের নেতাদের স্লিপে চাল পেয়েছেন। তাদেরই একজন বাঘা পৌরসভার দক্ষিন মিলিক বাঘা গ্রামের হাজেরা বেওয়া। তিনি জানান, চালের মান খুব ভালো না।

বাউসা ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান জানান, তার ইউনিয়নে মঙ্গলবার ও বুধবার দুইদিন চাল বিতরণ করবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD