শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, আহত-৫ ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‍্যাবের হাতে গ্রেপ্তার অবশেষে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাছিমা আক্তারকে তার কর্মস্থল থেকে অবমুক্ত করেছে প্রশাসন আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ বেগম খালেদা জিয়ার জন্মদিন ১৫ আগস্ট টুঙ্গিপাড়ায় নেই আয়োজন, জোরদার নিরাপত্তা দক্ষিণ পাইকসার উন্নয়ন ও জনকল্যাণের প্রতীক: সৎ, নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত সমাজসেবক মোঃ মহিউদ্দিন দেওয়ান সালিশে শিশুর ইজ্জতের মূল্য ৫০ হাজার টাকা নির্ধারণ; কুলিয়ারচরে বিএনপি নেতার বিরুদ্ধে শিশু ধর্ষণের মামলা মাইতং- জাগরণের আলো ম্রো জনগোষ্ঠীর প্রথম বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক, ভ্রাম্যমাণ আদালতে আরও দুজনের কারাদণ্ড

ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‍্যাবের হাতে গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৭ সময় দেখুন
১৯

ফেনীতে আলোচিত চারটি অপহরণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মিন্টু (২৫)কে টেকনাফের হ্নীলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, ফেনীর চাঞ্চল্যকর চার অপহরণ মামলার এজাহারনামীয় অন্যতম পলাতক আসামি মিন্টু টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় অবস্থান করছে। পরে তথ্যটি যাচাই করে শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মিন্টু টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে। তার বিরুদ্ধে অপহরণ, জোরপূর্বক আদায়, চাঁদাবাজি, মারধর ও চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে মিন্টু দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান শনাক্ত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব জানিয়েছে, আলোচিত অপহরণ মামলাগুলোর ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD