শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

প্লাস্টিক বর্জন করে দেশীয় কুটির শিল্প রক্ষার জোর আহ্বান

উশৈনু মারমা থানচি (বান্দরবান) প্রতিনিধি।।
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০২ সময় দেখুন
১২৪

প্লাস্টিক পণ্যের ব্যবহার সম্পূর্ণভাবে বর্জন করে বাঁশ, বেত ও প্লুন জাতীয় দেশীয় কুটির শিল্পপণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও কোর্স উপদেষ্টা মিল্টন মুহুরী। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর হাতে তৈরি এসব কুটির শিল্পপণ্য কেবল তাদের জীবিকার প্রধান মাধ্যমই নয়, বরং এটি আমাদের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতিরও এক অবিচ্ছেদ্য অংশ। দেশীয় এই শিল্পকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করতে দক্ষ প্রশিক্ষণের পাশাপাশি উৎপাদিত পণ্যের স্থায়ী বাজার সম্প্রসারণে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

​সোমবার (০৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় থানচি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রান্তিক জনগোষ্ঠীর পেশাগত দক্ষতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।

​এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সত্যজিৎ মজুমদার, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সুপারভাইজার মো. আমীর হোসেন।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন, প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কর্মদক্ষতা বাড়িয়ে তাদের স্বাবলম্বী করে তোলা বর্তমান সময়ের দাবি। সাধারণ মানুষ যদি নিজেদের উৎপাদিত দেশীয় পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ হন, তবে একদিকে যেমন পরিবেশবান্ধব কুটির শিল্প রক্ষা পাবে, অন্যদিকে প্রান্তিক জনগোষ্ঠীর আয় ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ সনদ এবং প্রয়োজনীয় উপকরণ ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD