শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নরসিংদীর শিবপুরে প্রাইভেটকারে তুলে নিয়ে অপহরণ ও মুক্তিপণের অভিযোগে গ্রেফতার -৩

নাহিদুল ইসলাম জয় (নরসিংদী প্রতিনিধ)
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩৭ সময় দেখুন
৪৫

নরসিংদীর শিবপুরে যাত্রীবেশে প্রাইভেটকারে তুলে অপহরণ করে মারধর ও ভয়ভী’তি দেখিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নরসিংদী জেলা। এ সময় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার, নগদ ৫০ হাজার ২৫০ টাকা ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ওমর ফারুক (৩৪), নিজাম উদ্দিন ওরফে মিজান (৩০) এবং মো. সাইফুল ইসলাম ফকির (৩২)। পিবিআইয়ের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দেশের বিভিন্ন এলাকায় একই কৌশলে যাত্রী অপহরণ করে মুক্তিপণ আদায়ের কথা স্বীকার করেছেন।
পিবিআই সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবপুর উপজেলার চৈতন্য বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন স্থানীয় বাসিন্দা মো. মামুনুর রশীদ (৪২)। এ সময় একটি প্রাইভেটকারের চালক তাকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড হয়ে ঢাকায় যাওয়ার কথা বলে গাড়িতে উঠতে প্রস্তাব দেন। বাসের সমপরিমাণ ভাড়া নেওয়ার কথা জানালে মামুনুর রশীদ গাড়িতে ওঠেন।
পরে গাড়িতে আগে থেকে থাকা একজন এবং আরও দুই ব্যক্তি যাত্রীবেশে গাড়িতে ওঠেন। কিছুদূর যাওয়ার পর তারা মামুনুর রশীদকে ভ’য়ভী’তি দেখিয়ে জি’ম্মি করেন।
অভিযোগ অনুযায়ী, লোহার র’ড ও পাইপ দিয়ে ভ’য় দেখিয়ে তার চো’খ বেঁ’ধে মা’রধ’র করা হয়। এরপর তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরানো হয় এবং তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ সাত হাজার টাকা নেওয়া হয়।

পিবিআই জানায়, জি’ম্মি অবস্থায় মামুনুর রশীদের বিকাশ, নগদ ও রকেট হিসাবে থাকা ২ লাখ ২০ হাজার টাকা এবং পরিবারের সদস্যদের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে আরও ২ লাখ টাকা নেওয়া হয়। সব মিলিয়ে ৪ লাখ ২৭ হাজার টাকা নেওয়ার পর তাকে নরসিংদীর রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ড এলাকায় চো’খ বাঁ’ধা অবস্থায় ফেলে যায় অ’পহর’ণকা’রীরা।
পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন।
ঘটনার পর পিবিআই নরসিংদী ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং বিকাশ, নগদ ও রকেটের লেনদেনের তথ্য বিশ্লেষণ করে তদন্ত শুরু করে। পরে ১ আগস্ট ভুক্তভোগী বাদী হয়ে শিবপুর থানায় দণ্ডবিধির ৩৬৫, ৩২৩, ৩৮৫ ও ৩৮৬ ধারায় মামলা করেন।
পিবিআই জানায়, মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও ২৭ আগস্ট পিবিআই নরসিংদী স্ব-উদ্যোগে তদন্তভার গ্রহণ করে। এর পরদিন ঢাকা ও গাজীপুরে অভিযান চালায় পিবিআইয়ের বিশেষ দল।
অভিযানে গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানার বোর্ডবাজারের একটি গ্যারেজ থেকে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাছা থানার কাতরা এলাকার একটি বাড়ির সামনে থেকে নিজাম উদ্দিন ওরফে মিজান এবং সাইফুল ইসলাম ফকিরকে গ্রেপ্তার করা হয়।
পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি হালকা কালো রঙের প্রাইভেটকার, নগদ ৫০ হাজার ২৫০ টাকা ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া প্রাইভেটকারটি অ’পহর’ণের কাজে ব্যবহৃত হয়েছিল বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।
পিবিআই আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তবে এসব মামলার বিষয়ে বিস্তারিত তথ্য এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।
পিবিআই নরসিংদী জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আব্বাস উদ্দিন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD