সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গৃহবধূ আন্জুয়ারার মৃত্যু ঘিরে ধূম্রজাল, উত্তেজনায় বাড়িঘরে হামলা-লুটপাট রামগড়ে গলায় ফাঁস লাগানো যুবকের মরদেহ উদ্ধার নরসিংদীর নিরাময় হসপিটালে ভুল চিকিৎসার অভিযোগ, প্রসূতি মা মৃত্যুশয্যায়;স্বাস্থ্যমন্ত্রীর সহযোগিতা চান স্বজনরা কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন এসএসসি ফল প্রকাশের পর রংপুর নগরীসহ জেলার বিভিন্ন স্কুলে সাফল্যের উচ্ছ্বাসে মুখর শিক্ষাঙ্গন জামালপুরের দিগপাইতে পানিবন্দি ৩০-৪০ পরিবার: পানি অপসারণের দাবি দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ইসলামপুরের সহকারী জজ নিহত ৩৪ কোটি টাকায় বদলে যাচ্ছে হিলির সড়ক যোগাযোগ, ফোরলেনের কাজ উদ্বোধন করলেন -মন্ত্রী জাহিদ খুলনায় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাসকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা রংপুর ও উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা আছে-মির্জা ফখরুল ইসলাম

দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ইসলামপুরের সহকারী জজ নিহত

মোঃ আনোয়ার হোসাইন( জামালপুর) প্রতিনিধি।।
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৫ সময় দেখুন
১৬

জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এ কে এম ছামিউল হক (২৭) নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন।

​সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর সদরের লাহিড়ীকান্দা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত এ কে এম ছামিউল হক জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অধীন ইসলামপুর উপজেলার সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া এলাকার এ কে এম ফজলুল হকের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে প্রাইভেটকারযোগে ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে আসছিলেন সহকারী জজ ছামিউল হক। পথিমধ্যে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা বাজার এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান সহকারী জজ ছামিউল হক।

​দুর্ঘটনায় কার চালক ইদ্রিস আলী গুরুতর আহত হলে তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

​ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD