শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ২০ হাজার ইয়াবাসহ আটক ৩, দুইজন মিয়ানমারের নাগরিক

আনোয়ার হোসেন,টেকনাফ উপজেলা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ সময় দেখুন
৬৭

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মিয়ানমারের দুই নাগরিকসহ তিনজনকে আটক করা হয়েছে। একই অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা বিভিন্ন ধরনের ওষুধও জব্দ করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা টেকনাফ থানার নাইট্যংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি সন্দেহজনক বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও মিয়ানমারে পাচারের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের দাবি, তারা মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বসতবাড়িতে অবস্থান করছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বাড়ির মালিকের সহযোগিতায় ইয়াবার চালান দেশে আনার পাশাপাশি বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের ওষুধ মিয়ানমারে পাচারের পরিকল্পনা ছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।
পরে আটক দুই মিয়ানমার নাগরিকের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে বাড়ির মালিক ও ওই চক্রের বাংলাদেশি সদস্যকেও আটক করা হয়।
সীমান্তবর্তী টেকনাফ এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD