April 17, 2026, 12:12 am
শিরোনাম :
সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ কানাডার মুলধারার রাজনীতিতে বাঙালী বংশোদ্ভূত মৌলভীবাজারের ডলি বেগম অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত গাঁজা সেবন ও বহনের অপরাধে নীলফামারী কোর্টের মুহুরী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ রশিদপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বর্ষবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দুর্ভোগের চরম সীমায় তিন ইউনিয়নের মানুষ। সুন্দরবন ও উপকুলীয় এলাকায় কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান ইসলামপুর পৌরসভায় উন্নয়ন ব্যয় নিয়ে বিভ্রান্তি: সংবাদপত্রের প্রতিবেদনের বিপরীতে দাপ্তরিক হিসাবের চিত্র

টুঙ্গিপাড়ায় রাস্তায় আগুন, আ.লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা 

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, November 23, 2025
  • 385 সময় দেখুন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় অস্ত্রশস্ত্র সহ লাঠিসোটায় সজ্জিত হয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৪৬ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন।
মামলায় নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানকে প্রধান আসামি করে মোট ২১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করা হয়।
এতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায়ের পর টুঙ্গিপাড়া উপজেলার মধ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার পাঁয়তারা করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তিনি আরও বলেন, ঐদিন বিকালে উপজেলার শিশু পার্কের পাশের সড়কে দেশীয় অস্ত্রশস্ত্র সহ লাঠিসোটায় সজ্জিত হয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এঘটনায় টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। এছাড়া জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD