শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২২৮ সময় দেখুন
৭২

টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদকবিরোধী অভিযানে দুটি চাষ করা গাঁজার গাছসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার ভোরে উপজেলার বানিয়াজান ঘোনাপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের নির্দেশনায় এবং মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মো: আরিফুল ইসলাম স্যারের তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব নূরুস সালাম সিদ্দিক এবং এসআই (নিরস্ত্র) মো: মনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযানে অংশ নেয়।
শুক্রবার ভোর ০৬:৫৫ ঘটিকায় বানিয়াজান ঘোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাহমিনা সুলতানা ঋতু (৪০) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মো: সাইদুর রহমানের স্ত্রী। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ২টি বড় চাষ করা গাঁজার গাছ উদ্ধার ও জব্দ করা হয়। তবে অভিযানের সময় তার স্বামী এবং মামলার ২ নম্বর আসামি মো: সাইদুর রহমান পালিয়ে যেতে সক্ষম হন।
এই ঘটনায় গ্রেপ্তারকৃত তাহমিনা সুলতানা ঋতু এবং পলাতক সাইদুর রহমানের বিরুদ্ধে ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৯, তারিখ: ১৭ এপ্রিল ২০২৬)।
ধনবাড়ী থানা পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের বিরুদ্ধে এমন জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD