শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে আদালতে মামলা করায় বাদীকে হুমকি

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১০২৭ সময় দেখুন
৮৩

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে আদালতে মামলা করায় বাদীকে হুমকি

মোঃ আনোয়ার হোসাইন
বিশেষ প্রতিনিধি:জামালপুর।

জমি সংক্রান্ত বিরোধ নিয়ে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মৃত আঃ মালেকের স্ত্রী মোছাঃ জরিনা বেগম (৫৫) গত ১৭ জুন ২০২৫ ইং সালে বিজ্ঞ আমলী আদালত জামালপুর সদর এ একটি মোকাদ্দমা দায়ের করে। যার নং- ৯১১(১)২০২৫। মামলায় মোঃ সুরুজ আলী, মোছাঃ বাবুনী বেগম, মোঃ ফজলু মিয়া, মোঃ চুন্নু মিয়া, মোছাঃ রেনু, মোঃ ইমান আলী গং দেরকে আসামী করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। মামলা হওয়ার সংবাদ পেয়ে সুরুজ আলী, মোঃ ফজলু মিয়া গং মামলার বাদী জরিনা বেগমকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন জরিনা বেগম। স্থানীয় ভাবে জানা যায় জরিনা বেগমের সাথে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বাগবাড়ী এলাকার মৃত আঃ আজিজ খা এর পুত্র মৃত আঃ মালেকের সাথে ইসলামী শরিয়াহ অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়। কিন্তু তাদের ঘরে কোন সন্তান না থাকায় এবং আঃ মালেক অসুস্থ্য থাকায় অন্য ভাইয়েরা মালেকের সম্পদ আত্মসাৎ করার লক্ষ্যে তাদেরকে বাড়ী থেকে বিতাড়িত করে দেন। দীর্ঘদিন যাবৎ শুশুর বাড়ীতে অবস্থান করে আঃ মালেক গত ২৫ এপ্রিল ২০২৫ ইং সালে মারা যান। মৃত্যুর পর জরিনা মালেকের সম্পদের দাবি করলে তার ভাই-বোনেরা উল্টো জরিনাকে বিভিন্ন ভাবে হুমকি দেয়। এ বিষয়ে মামলার বাদী জরিনা বলেন আমার স্বামী আঃ মালেক দীর্ঘদিন অসুস্থ্য ছিল। আমার শুশুরবাড়ী কেউ তার খোঁজ নেয়নি। সে মারা যাওয়ার পর আমি তার সম্পদের খোঁজ নিলে তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমি বাধ্য হয়ে আদালতের আশ্রয় নিয়েছি। মামলার বিবাদী মোঃ সুরুজ আলী বলেন বিষয়টি সমাধানের চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। মৃত মালেকের বোন বাবুনী বেগম বলেন মালেকের কোন সন্তান নেই। জরিনার বিয়ের রেজিষ্ট্রি হয়নি সে কিভাবে সম্পদের মালিক হয়। আমরা আইনী ভাবেই সমাধান করবো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD