Warning: Creating default object from empty value in /home/dainikja/public_html/wp-content/themes/jplivetv5 created jphostbd/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
চুয়াডাঙ্গার দামুড়হুদা চন্দ্রবাসে পানিবন্দি মানুষদের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান শফি চুয়াডাঙ্গার দামুড়হুদা চন্দ্রবাসে পানিবন্দি মানুষদের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান শফি – Home
June 1, 2026, 7:19 pm
শিরোনাম :
কুমিল্লা সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ কুমিল্লা বুড়িচংয়ে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গাজীপুর থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক ভারতে অনুপ্রবেশের দায়ে আটক বিষ্ণুকে হস্তান্তর করল বিএসএফ সুন্দরবনে নতুন ‘দস্যু দল’ গঠনের শুরুতেই আটক ২ নরসিংদীর শিবপুর শেরপুর গ্রামে ১২ বছরের শিক্ষার্থী ধর্ষণের শিকার। দীর্ঘ ২০ বছর যাবৎ যার বসবাস শাহ আলীর মাজার প্রাঙ্গণে বর্তমানে দেশে ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যুর বড় একটি অংশ নবজাতক – অধ্যাপক ডা. মো: মজিবুর রহমান রাজাপুরে বেকুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্র্যাককর্মী সিহাব উদ্দিন নিহত! দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত,,

চুয়াডাঙ্গার দামুড়হুদা চন্দ্রবাসে পানিবন্দি মানুষদের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান শফি

প্রতিবেদকের নাম
  • Update Time : Tuesday, July 15, 2025
  • 554 সময় দেখুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা চন্দ্রবাসে পানিবন্দি মানুষদের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান শফি : বাঁশের সাঁকো নির্মাণে ফিরেছে স্বস্তি

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস দিল্লি পাড়ায় সংবাদ প্রকাশের পর দ্রুত উদ্যোগে পানিবন্দি মানুষের ভোগান্তি কমাতে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। কষ্ট লাঘবের জন্য তাদের পাশে দাঁড়ালেন নাটুদা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। ফলে এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।
গতকাল সোমবার দুপুরে চন্দ্রবাস দিল্লি পাড়ায় সাঁকো নির্মাণের পরিদর্শন ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। এসময় তিনি বলেন,জনগণের কষ্ট লাঘবের জন্য যা যা প্রয়োজন সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, প্রতি বছর আষাঢ় মাস এলেই বৃষ্টির কারণে এলাকার চলাচলের রাস্তাটি পানিতে তলিয়ে যেত। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তো স্কুলগামী শিশু ও বৃদ্ধরা। নৌকা বা শাল্টিতে করে যাতায়াত করতে গিয়ে জীবনের ঝুঁকিও ছিল প্রবল।
সম্প্রতি এ বিষয়ে সংবাদ প্রকাশ হলে উপজেলা প্রশাসনের নজরে আসে বিষয়টি। পরে স্থানীয় চেয়ারম্যানের সরাসরি তদারকিতে দ্রুত বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়া হয়। ফলে দুর্ভোগ কমে এসেছে সাধারণ মানুষের। চন্দ্রবাস মহল্লার বাসিন্দারা এ উদ্যোগে দারুণ খুশি। তারা উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD