সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে বর্ণ মেডিকো ফার্মেসী যেন মিনি হাসপাতাল ক্যাম্পে স্ত্রী সন্তানকে কুপিয়ে হত্যা ঢাকায় প্রধান আসামী র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন মানিকছড়িতে মাদকবিরোধী র‌্যালী ও সমাবেশ রংপুরে এক শিক্ষার্থীর ম’র’দে’হ উদ্ধার: মিলল ২ পৃষ্ঠার লেখা ১টি নোট ব্রাহ্মণবাড়িয়ায় পৌনে ৩ লাখ টাকার মালামাল ও ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মংলায় নৌপরিবহন মন্ত্রীর সংবর্ধনায় বিএনপি: রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত লোহাগাড়ার পদুয়া ইউনিয়ন বিএনপির মনোনয়ন চান আবুল হাসেম বান্দরবানে জমজমাট ট্রিবিউট কনসার্ট এলআরবির ড্রামারসহ ১০ ব্যান্ডের গানে স্মরণ করা হবে আইয়ুব বাচ্চুকে বান্দরবানে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

ক্যাম্পে স্ত্রী সন্তানকে কুপিয়ে হত্যা ঢাকায় প্রধান আসামী র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি।।
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৫ সময় দেখুন
১৬

​র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, ঘাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত নারকীয় দ্বৈত হত্যাকাণ্ডের এজাহারনামীয় প্রধান ও একমাত্র আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‍্যাব।

গত ০৯ জুলাই ২০২৬ তারিখে কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে পারিবারিক কলহের জেরে আসামি এহেছানুল হক (৩৮) অত্যন্ত নৃশংসভাবে তার স্ত্রী ও দুই সন্তানকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই স্ত্রী শহীদা নুর ওরফে সুফিয়া (৩০) ও ৫ বছরের শিশু সন্তান মোহাম্মদ শামীম প্রাণ হারান। অন্য ছেলে মোহাম্মদ আফছার ওরফে বাপ্পী (১৪) গুরুতর আহত হয়। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়।

ঘটনার পর থেকে র‍্যাব-১৫, কক্সবাজার আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে নজরদারি বৃদ্ধি করে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৬ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ১৯:০৫ ঘটিকায় র‍্যাব-১৫ (ব্যাটালিয়ন সদর) এবং র‍্যাব-২ (সিপিসি-৩) এর একটি আভিযানিক দল ঢাকা তেজগাঁও থানাধীন লাইফ ইন্স্যুরেন্স অফিসের সামনে যৌথ অভিযান পরিচালনা করে। সফল এই অভিযানে মামলার একমাত্র এজাহারনামীয় পলাতক আসামি এহেছানুল হক (৩৮), পিতা- নুর আহম্মদ, সাং- কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প, ব্লক: বি-৬, উখিয়া, কক্সবাজারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD