শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কুলিয়ারচরে টাস্কফোর্সের জোড়া অভিযান; ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটকের পর সাজাসহ অর্থদণ্ড প্রদান

কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ সময় দেখুন
৪৪

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী যৌথ টাস্কফোর্সের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মধ্যে একজনকে ১ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অপরজনকে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কুলিয়ারচর উপজেলার ছোট ছয়সূতি ও উত্তর মাইজপাড়া এলাকায় এ দুটি অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন খন্দকার। অভিযানে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোট ছয়সূতী এলাকায় পরিচালিত প্রথম অভিযানে পূর্ব তারাকান্দি গ্রামের হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০)-কে আটক করা হয়। তাঁর কাছ থেকে ১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

একই দিনে উত্তর মাইজপাড়া গ্রামে দ্বিতীয় অভিযান চালিয়ে মৃত আমির উদ্দিন খানের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইফুল (৪৫)-কে আটক করা হয়। তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটক দুজন ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং সাইফুল ইসলামকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং জাহাঙ্গীর হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

মো. ইয়াসিন খন্দকার বলেন, “মাদকের বিস্তার রোধে কুলিয়ারচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। যুবসমাজ ও সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন,”গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দুটি চালানো হয়। বিশেষ করে সাইফুলের কাছে আমরা প্রথমে ছদ্মবেশে মাদক ক্রয় করে বিষয়টি নিশ্চিত হই এবং পরে তাঁকে হাতেনাতে আটক করি। কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD