মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আলীখালীতে ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, তবুও অন্ধকারে টেকনাফ জাতীয় স্তরে ডাবল সাফল্য: প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক পেল মাহিম সৌদি আরামকোর শিল্প অগ্নিনির্বাপণ কোম্পানির জাজান শোধনাগারের একটি স্থাপনায় লেগে যাওয়া আগুন নিয়ন্ত্রণে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয় খেজুর ও তালের বিকল্প হিসেবে গোলপাতার গুড়: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি আমতলীতে মানবিকতার সেবায় দুই বছর পূর্ণ করল ‘স্বপ্নছোঁয়া’ স্বেচ্ছাসেবী যুব সংগঠন গুইমারা সিন্দুকছড়ি জোনের তত্ত্বাবধানে দশ দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা উদ্বার, আটক-১ তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা,দুর্ভোগে সাধারণ জনগণ পাকুন্দিয়ায় ৮ জন শিক্ষক, ৫ জন পরীক্ষার্থী, ফেল শতভাগ, অভিভাবকদের তীব্র খুব শতভাগ জিপিএ-৫ পেয়ে ফের দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল

কুমিল্লা বুড়িচংয়ে ৩৬ কেজি গাঁজা উদ্বার। ভারতীয় নাগরিকসহ আটক-২

আমান খন্দকার বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৫ সময় দেখুন
১৬

কুমিল্লার বুড়িচংয়ের পূর্ণমতি এলাকায় ৩৬ কেজি গাঁজা ভারতীয় এক নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেটকার জব্দ করা হয়।
শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বুড়িচং পৌরসভার পূর্ণমতি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন,ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া সাব-ডিভিশনের কলমচূড়া থানার আশাবাড়ী এলাকার মো. হানিফের ছেলে সালাউদ্দিন ওরফে ছেরা উদ্দিন (২৩) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আলী হোসেনের ছেলে মো. জহিরুল ইসলাম রাব্বি (২১)। রাব্বি পেশায় প্রাইভেটকারের চালক বলে জানিয়েছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়,গোগব সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বুড়িচং পৌরসভার পূর্ণমতি এলাকায় বুড়িচং থানার এসআই শামসুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেটকার জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, এঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের শেষে রবিবার দুপুরে আদালতেের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD