July 7, 2026, 5:44 pm
শিরোনাম :
টানা বর্ষণে দুর্ভোগ,বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ সুবর্ণচরে সিসিএস এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির কুমিল্লায় বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-১, আহত-১০ কুমিল্লায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার। গ্রেফতার-৪ ভরা মৌসুমেও ইলিশের আকাল: উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত সবুজ বাংলাদেশ গড়ার বার্তা জামান ফাউন্ডেশনের” কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময়

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে তিন বাসে আগুন

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, April 5, 2026
  • 188 সময় দেখুন

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে তিন বাসে আগুন

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি পার্কিং করে রাখা ‘রয়েল সার্ভিস’ পরিবহণের তিনটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে হঠাৎ করে বাসগুলো দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে আগুনের খবর পেয়ে প্রথমে ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়ায় পরবর্তীতে কুমিল্লা নগরীর প্রধান কার্যালয় থেকে আরও একটি ইউনিট যোগ দেয়। তিনটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পরিবহণ সংশ্লিষ্টরা জানান, বাস তিনটি দীর্ঘদিন ধরে সেখানে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল। সচল না থাকায় বাসগুলো যাত্রী পরিবহণ করত না। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসের ভেতর থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পরিত্যক্ত বাসগুলোতে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসত। ধারণা করা হচ্ছে, মাদক সেবনের সময় ব্যবহৃত গ্যাস লাইটার বা দিয়াশলাইয়ের আগুন থেকে এই সূত্রপাত হতে পারে। অন্যদিকে, কয়েকজন বাস হেলপার দাবি করেছেন, তিনটি বাসে একসঙ্গে আগুন লাগা স্বাভাবিক ঘটনা নয়। তারা বিষয়টিকে পরিকল্পিত নাশকতা বলে সন্দেহ করছেন।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস মিয়া জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসে আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD