শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে পিস্তল-গাঁজাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৩৬ সময় দেখুন
৭৭

কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে পিস্তল-গাঁজাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় পৃথক তিনটি অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার এবং মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা।

শুক্রবার (১৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমড়াতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। র‍্যাবের একটি বিশেষ দল।

শনিবার (১৪ মার্চ) সকালে র‍্যাব-১১’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি মো. সাইফুর রহমান সৈকত (২৬) আমড়াতলী গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।

একই রাতে সদর দক্ষিণ মডেল থানার মাটিয়ারা পূর্ব এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব জানায়, সেতুর ওপর কয়েকজন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে অবস্থান করছিল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
​
​এদিকে পৃথক আরেকটি অভিযানে সদর দক্ষিণ মডেল থানার ফুলতলি এলাকায় উত্তরপাড়া জামে মসজিদের সামনে থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক কেনা-বেচার খবর পেয়ে র‍্যাব সেখানে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা দুটি বস্তা ফেলে কৌশলে পালিয়ে যায়। পরিত্যক্ত বস্তা তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়।
​
র‍্যাব জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‍্যাব আরও জানায়, সদর দপ্তর থেকে প্রাপ্ত ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে এ সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। পলাতক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD