বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিকিউরিটি গার্ড পরিচয়ে প্রতারণা, নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার সৈয়দপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে   দুই হোটেলের আড়াই লাখ টাকা জরিমানা   দিগপাইত শহীদ মিনারে অবমাননা, পরিষদে সেবা গ্রহীতাদের ভোগান্তি তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে ৫ প্লাটুন বিজিবি গণমিছিল সফল করতে জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ব্যাপক প্রস্তুতি সভা কুমিল্লার হোমনা,মেঘনা ও দাউদকান্দির সব নৌযান নিবন্ধনের আওতায় আনা হবে কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের পিকআপে ট্রাক উল্টে পড়ে ডিউটিরত কনস্টেবল পারভেজ নিহত;আহত-১ বাগেরহাটে বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার ‎ দীঘিনালায় ‘জনসেবা ফার্মেসি’র আনুষ্ঠানিক উদ্বোধন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ আটক-১

এ,কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৮ সময় দেখুন
১০

কুমিল্লা সদর দৌলতপুর ছায়াবিতান এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল।

রবিবার (২ আগস্ট) রাতে জেলার সদর উপজেলার দৌলতপুর ছায়াবিতান এলাকা থেকে তাকে আটক র‍্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত আসামী মোঃ শিপন (৫২) কুমিল্লা জেলার সদর উপজেলার দৌলতপুর (ছায়াবিতান) গ্রামের মৃত আঃ মান্নান এর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার সদর উপজেলাো দৌলতপুর (ছায়াবিতান) এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাজাসহ মোঃ শিপন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১,সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জাানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়,সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‍্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জাানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD