শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ সময় দেখুন
৪৬

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ আরসার এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

র‍্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২:২০ ঘটিকায় কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ১১নং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প এলাকার মরাগাছতলা সাকিনস্থ মাল্টিপারপাস কমিউনিটি এন্ড সার্ভিস সেন্টার (সাবেক আশ্রয়কেন্দ্র) এর সামনে ইট সলিং রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। চেকপোস্ট পরিচালনাকালে সন্দেহভাজন মোহাম্মদ জহির (১৯)’কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে উপস্থিত সাক্ষীদের সম্মুখে দেহতল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জহির উখিয়ার ময়নারঘোনা ১২নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-০২ এফসিএন নং-২০২৬০০ এর বাসিন্দা রশিদ আহম্মদের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তি মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে ক্যাম্পের অভ্যন্তরে অস্ত্র বহন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহনের অপরাধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD