শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আরপিএমপি হাজীরহাট থানার অভিযানে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার-৩

স্টাফ রিপোর্টার রংপুর।।
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৬২ সময় দেখুন
৮১

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর সার্বিক দিকনির্দেশনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিটি ইউনিট মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল,আইন-শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা,চুরি-ছিনতাই প্রতিরোধ, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমন,অপরাধ নিয়ন্ত্রণ,জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় (১৬ জুলাই) রাত আনুমানিক ০০:৩০ ঘটিকায়,হাজীরহাট থানার তত্ত্বাবধানে এসআই (নিঃ) আব্দুস সালাম মিয়া সঙ্গীয় ফোর্সসহ হাজীরহাট থানাধীন পূর্ব গিলাবাড়ী এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবনরত অবস্থায় নিম্নোক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়ঃ

মোঃ বিপ্লব (২১)
পিতা:মোঃ হেলাল উদ্দিন
সাং:উত্তম বওয়াইপাড়া,থানা:হাজীরহাট মেট্রো,জেলা:রংপুর।
পলাশ রায় (২০)
পিতা: ভারত রায়
সাং:পূর্ব গিলাবাড়ী,থানা:হাজীরহাট মেট্রো,জেলা:রংপুর। শ্রী দিপেন চন্দ্র (২০)
পিতা: মৃত অর্জুন
সাং:উত্তম উত্তর পাড়া,থানা:হাজীরহাট মেট্রো,জেলা:রংপুর।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরপিএমপি,হাজীরহাট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সূত্রে জানা যায়,অপরাধ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ ও তৎপর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD