শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোনায় দেবরের ফাঁসি,ভাবিকে হত্যার দায়ে

প্রতিবেদকের নাম
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫৯৮ সময় দেখুন
৩০

নিজস্ব প্রতিবেদক:

নেত্রকোনার পূর্বধলায় গলা কেটে ভাবি লিপি আক্তারকে (৩০) হত্যার দায়ে চাচাতো দেবর রাসেল মিয়াকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে জেলা দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত রাসেল নেত্রকোনার পূর্বধলা উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে।
নিহত লিপি একই গ্রামের বাসিন্দা ও পঞ্চগড় ব্যাটালিয়নের ১৮ বিজিবির ল্যান্স নায়েক মো. আজিজুল ইসলামের স্ত্রী।

মামলার বিবরণে পিপি জানান, নিহত লিপির স্বামী আজিজুল ইসলাম চাকরির কারণে বাড়িতে না থাকায়, তার অনুপস্থিতিতে রাসেল মিয়া প্রেমসহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে লিপিকে উত্ত্যক্ত করতেন। লিপি এতে সাড়া না দিলে রাসেল ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জেরে ২০২০ সালের ৩ অক্টোবর রাত আড়াইটার দিকে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় এন্টিকাটার দিয়ে লিপির গলার শ্বাসনালি কেটে তাকে হত্যা করেন রাসেল। পরে নিহতের বড় বোন ফেরদৌসী বেগম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পিপি আরও জানান, মামলায় ১৫ জন সাক্ষ্য দেন। এছাড়া আসামি রাসেল মিয়াও আদালতে হত্যার দায় স্বীকার করেন। বিচারক রায়ে রাসেল মিয়াকে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD