শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে ০৯ কেজি ভারতীয় দানাদার রুপা আটক।

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৯৫৩ সময় দেখুন
৭২

চুয়াডাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে ০৯ কেজি ভারতীয় দানাদার রুপা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
(১৯-০৭-২৫):চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযানে ০৯ কেজি ভারতীয় দানাদার রুপা আটক করেছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্থ মুন্সিপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল ০৯ জুলাই ২০২৫ তারিখ ২ টার সময় চোরাচালান বিরোধী একটি বিশেষ ও সফল অভিযান পরিচালনা করে ভারতীয় দানাদার রুপা জব্দ করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চোরাকারবারীরা ভারত হতে বাংলাদেশে রুপা পাচারের চেষ্টা করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে হাবিলদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি সশস্ত্র আভিযানিক দল সীমান্ত মেইন পিলার ৯৩/৪-আর হতে ০১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মুচির বটতলা এলাকায় অবস্থান নেয়।
অভিযান চলাকালীন সময়ে আভিযানিক দলটি যাত্রীবিহীন একটি সন্দেহভাজন ইজিবাইককে সীমান্ত এলাকায় চলাচল করতে দেখে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়। বিজিবি টহলদলকে দেখে চালক ইজিবাইক ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ইজিবাইকটি জব্দ করে এবং তল্লাশির সময় চালকের বসার আসনের নিচ হতে একটি প্যাকেট উদ্ধার করে, যেখানে মোট ০৯ কেজি ভারতীয় দানাদার রুপা পাওয়া যায়।
ইজিবাইকসহ জব্দকৃত ভারতীয় দানাদার রুপার বাজারমূল্য আনুমানিক ২৩,৬৯,০০০/- (তেইশ লক্ষ ঊনসত্তর হাজার) টাকা। এ ঘটনায় হাবিলদার মোঃ মিজানুর রহমান বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। জব্দকৃত দানাদার রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD