১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ- জামানের দিগ নির্দেশনায় অধীনস্থ খাঁনপুর বিওপি, বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ১৯০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৩৩৭ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ৫১পিস ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী, ১০ প্যাকেট বিভিন্ন প্রকার খাবার সামগ্রী, ৩৬ প্যাকেট বিড়ি, ০২ কেজি জিরা, ১২ প্যাকেট আগরবাতি আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ২ লক্ষ ,২৩ হাজার ৩৮০ টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।


Leave a Reply