শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

র‍্যাব-১৫ ও জেলা পুলিশের যৌথ অভিযানে টেকনাফে চাঞ্চল্যকর নৈশ প্রহরী হত্যা মামলার এজাহারনামীয় আসামি ৪৮ ঘন্টায় গ্রেফতার

আনোয়ার হোসাইন, বিশেষ প্রতিনিধি।।
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ সময় দেখুন
৬৯

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকায় র‌্যাব-১৫ (সিপিসি-১) এবং জেলা পুলিশের যৌথ আভিযানিক দল সংগঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় ৫নং আসামি মোঃ রিদুয়ান(২৬)’কে গ্রেপ্তার করেছে। অদ্য ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় যৌথ আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানাধীন সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোঃ রিদুয়ান(২৬) টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার মৃত কবির আহমদ প্রকাশ কবির মাঝির ছেলে।

প্রাথমিক অনুসন্দান ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র স্থানীয়দের কাছে চাঁদা দাবি করে আসছিল। এরই জেরে গত ০৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাতে টেকনাফ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড নতুন পল্লানপাড়া এলাকায় চাঁদা দাবির প্রতিবাদ করায় হামলা চালায় সন্ত্রাসীরা। ঐ সময় প্রতিবাদকারীদের বাঁচাতে এগিয়ে এলে ভিকটিম নাজির হোসেনের ওপর ধারালো অস্ত্র, কিরিচ ও লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এজাহারনামীয় ৫নং আসামি মোঃ রিদুয়ান তার হাতে থাকা লোহার রড দিয়ে ভিকটিম নাজির হোসেনের পিঠের শিরদাঁড়ায় আঘাত করে গুরুতর জখম করে। অন্যান্য আসামিরাও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এবং বুকে-গলায় পা চাপিয়ে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্প ও জেলা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকা থেকে ৫নং এজাহারনামীয় আসামি রিদুয়ানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় যৌথ দল।

চাঞ্চল্যকর এই হত্যা মামলায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার করতেও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD