শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রংপুরে আলোচিত গণপতি চক্রবর্তী পরিবার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার রংপুর।
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ সময় দেখুন
৭৯

আজ (৮ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুর ১২টায় রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে রংপুরে আলোচিত গণপতি চক্রবর্তী পরিবার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে।

বক্তারা বলেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখনো উদঘাটিত হয়নি, যা জনমনে উদ্বেগ ও ক্ষোভ তৈরি করেছে। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এই হত্যাকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত গঠন করতে হবে এবং তদন্তের অগ্রগতি নিয়মিত জনসম্মুখে প্রকাশ করতে হবে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

উক্ত সময় নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD