শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ সময় দেখুন
৫৭

গোপালগঞ্জ জেলা বিএনপির নেতা ও গোপালগঞ্জ পৌরসভার সাবেক ৮ নম্বর ওয়ার্ডের (বর্তমান ১১ নম্বর) টানা চারবারের নির্বাচিত কাউন্সিলর এম. মাহবুব আলী সোহেল জামিনে মুক্তি পেয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।

সোহেলের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম জানান, জামিন শুনানির সময় মামলার বাদী তরিকুল ইসলাম মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। এ সময় গোপালগঞ্জের ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক রাজীব হাসান বাদীর জবানবন্দি গ্রহণ করেন।

আদালতে বিচারকের প্রশ্নের জবাবে মামলার বাদী তরিকুল ইসলাম মোল্লা বলেন, বিএনপি নেতা মাহবুব আলী সোহেলের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। সোহেল জামিনে মুক্তি পেলে তার কোনো আপত্তি নেই বলেও তিনি আদালতকে জানান।

বাদীর এই জবানবন্দির পর আদালত জেলা বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর এম. মাহবুব আলী সোহেলের জামিন মঞ্জুর করেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রোববার তিনি গোপালগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান।

সোহেলের জামিন ও মুক্তির খবর ছড়িয়ে পড়লে তাঁর অনুসারী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি দেখা দেয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD