শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বান্দরবানে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৩০,০০০ পিস ইয়াবাসহ প্রাইভেটকার ও মোবাইল ফোন জব্দ: গ্রেফতার-১

বান্দরবান প্রতিনিধি।।
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ সময় দেখুন
৩১

কথায় না, কাজে – ৩০ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি আটক
কালকেই রাজার মাঠে বলেছি “মাদকমুক্ত বান্দরবান গড়ব”।
আজ সকাল ৯:২১ মিনিটে বান্দরবান জেলা গোয়েন্দা পুলিশ সেটা প্রমাণ করে দেখালো।

কৌশল ফেল – পুলিশ জিতলো:-
কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম-ঢাকা যাওয়ার প্ল্যান ছিল। কেরানীহাটে পুলিশ দেখে এরা রুট ঘুরিয়ে বান্দরবান দিয়ে ঢুকছিল।
কিন্তু পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার স্যারের নির্দেশে ডিবির ওসি মোঃ কামরুল আজম স্যারের টিম আগেই মোহাম্মদপুরে চেকপোস্ট বসায় রাখছিল।
তাজিংডং হোটেলের সামনে ধরা।

বান্দরবান, ০৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ০৯:২১ ঘটিকা ।
বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার-এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ কামরুল আজম-এর নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানের স্থান: বান্দরবান সদর থানাধীন ০৯নং ওয়ার্ড, মোহাম্মদপুর, তাজিংডং হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট।

গ্রেফতার: নাম: *মোঃ জাকির হোসেন (৩৩)
পিতা: মোখলেচুর রহমান
ঠিকানা: রামপুর, বুড়িচং, কুমিল্লা

জব্দকৃত আলামত:
য়াবা ট্যাবলেট: ৩০,০ পিস। আনুমানিক বাজারমূল্য ৯০,০০,০০০ টাকা।
প্রাইভেটকার: ১টি, সাদা রঙ, রেজি: ঢাকা মেট্রো-গ-১৬-৮৪৩৯
মোবাইল ফোন: ১টি অ্যান্ড্রয়েড

ঘটনার বিবরণ:
গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কেরানীহাট থেকে আসা সাদা প্রাইভেটকারটি তল্লাশি করে পিছনের সিটের ভিতর বিশেষ কৌশলে রাখা ১৫টি পোটলা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কক্সবাজার সীমান্ত থেকে সংগ্রহ করে কুমিল্লায় বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। কেরানীহাটে পুলিশ দেখে রুট পরিবর্তন করে বান্দরবান দিয়ে যাওয়ার চেষ্টা করে। বাসস্ট্যান্ডে ৩ জন সহযোগী পালিয়ে যায়।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
বান্দরবান জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD