শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ, পঞ্চগড় প্রতিনিধি।।
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৫ সময় দেখুন
৩৩

জননিরাপত্তা ও উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিত সাহা।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক ও নিরাপদ রাখতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ বিন জিয়া, উপজেলা কৃষি অফিসার নাঈম মোর্শেদ, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা এ কে ভুঁইয়া, কোম্পানি কমান্ডার, দেবীগঞ্জ উপজেলা শাখা।

এছাড়াও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ও ১ নম্বর চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দেবীগঞ্জ পৌর বিএনপির ফরিদুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবুল বাশার বসুনিয়া।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, দেবীগঞ্জ পৌর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের মতামত গ্রহণের পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পারস্পরিক সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD